1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ভেড়ামারায় অস্ত্র-গুলি উদ্ধার

মাসুদ রানা
  • প্রকাশ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

ভেড়ামারা কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার ভেড়ামারায় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে একটি রিভালবার, ২রাউন্ড তাজা গুলি ও ৩টি ককটেল উদ্ধার করেছে। গতকাল সোমবার সকালে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর এলাকার একটি বাড়ির ছাদ থেকে পরিত্যাক্ত অবস্থায় এই অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকষ আভিযানিক দল এবং ভেড়ামারা থানা পুলিশের একটি দল যৌথ অভিযান চালায় বাহাদুরপুর ইউনিয়নের মসলেমপুর এলাকার হাতেম আলীর বাড়িতে। এসময় বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অত্যাধুনিক রিভালবার, ২ রাউন্ড তাজা গুলি ও ৩টি ককটেল উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে ঘটনাস্থলে পাওয়া যায় নি। পরে জব্দকৃত অস্ত্র, গুলি ও ককটেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চলতি দায়িত্ব রকিবুল ইসলাম বলেন, পরিত্যক্ত অবস্থায় মসলেমপুর এলাকার একটি বাড়ির ছাদ থেকে এসব উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। পরে এসব আগ্নেয়াস্ত্র থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park