1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ইসলামপুরে  সরকারি সিলযুক্ত  ৬০৩ বস্তা চাউল জব্দ করেছে যৌথবাহিনী

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ শনিবার, ৩১ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার জামালপুর : জামালপুরে ইসলামপুর উপজেলায় সরকা‌রি খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৬০৩ বস্তা সরকারি চাউল জব্দ করেছে যৌথবাহিনী।

  শুক্রবার(৩০,মে) রাতে ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের কাঁচিহারা (মধ্যপাড়া) গ্রামের চা‌উল ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) সাইফুল্লাহ সাইফ এ তথ্য নিশ্চিত করেছেন। যৌথবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করেন সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) রেজোয়ান ইফতেকার। এ ঘটনায় দুই কালোবাজারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ  যৌথ অভিযান চালিয়ে  আনোয়ার হোসেনের বাড়ি থেকে চাউল জব্দ করে । এ সময় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ৬০৩ বস্তা সরকারি চাউল জব্দ করা সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে চাউল কালোবাজারি আনোয়ার হোসেন সহ অন্যান্যরা বাড়ি থেকে পালিয়ে যায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, সরকারি চাউল মজুদ করার অপরাধে ব্যবসায়ী আনোয়ার হোসেন ও তার বাবা আজগর আলীর বিরুদ্ধে মামলা দায়ের  করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park