1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ইউপি স্ব্যাস্থ সহকারির ব্যক্তিগত কাজে সহায়তা করলে মিলে চিকিৎসা সেবা-ঔষধ 

সঞ্জয় শ্রীল
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িযার নবীনগর পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের স্ব্যাস্থ সহকারি পারভিন বেগম ও বিপাশা আক্তারের ব্যক্তিগত কাজে সহায়তা করলে মিলে চিকিৎসা সেবা ও ঔষধ।  জানা যায়, কেউ পারভীন বেগম ও বিপাশা আক্তারের কাছে চিকিৎসা সেবা নিতে গেলে ঘর-ধুরের কাজ, রান্নার কাজ ও হাঁস-মুরগি কাটাকুটি করে দিলে চিকিৎসা সেবা ও ঔষধ দেন স্ব্যাস্থ সহকারিগন।

সরেজমিনে গিয়ে দেখা যায় সেবাকালিন সময়ে বন্ধ সেবা কেন্দ্র, মূল ফটকের সামনে মানুষ ঘুমিয়ে আছে একজন। জানালা ভাঙ্গাচুরা ও অরক্ষিত। 

স্থানিয় বাসিন্দা জলেখা বেগম জানান, সরহার হাসপাতাল দিছে চিকিৎসা নেওনের লাগি আর এনের ডাক্তর আফাডি আমডার লগে করতাছে আলামত,  আমডা কার কাছে যামু আফনেরা কইয়া যান। আফনেরা সরহাররে কন তাগদা ইডাত ঔষধ দেওয়া শুরু করনের লাগি। আমডা গাই গিরস্তি করি অত বড়লোক না।

অভিযোগের বিষয়ে সত্যতা জানতে চাইলে স্ব্যাস্থ সহকারি বিপাশা জানান, ঔষধ সংকট ও ভবনটির কাজ চলমান থাকায় তারা ভেতরে বসতে পারেন না।

এছাড়া চিকিৎসা সেবার বিনিময়ে হাঁস মুরগি কাটানোর বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন।

পারভিন বেগম স্ব্যাস্থ কমপ্লেক্সে উপস্থিত না থাকলে তাকে মোবাইলে ফোন দিলে তিনি জানান, নবীনগরে সরকারি ট্রেনিংয়ে আছেন। নবীনগর কোথায় ট্রেনিং করছেন জানতে চাইলে তাৎক্ষণিক তিনি বলেন, আমি একটি বাড়িতে অবস্থান করছি মহিলা ডেলিভারি করার জন্য।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের তত্ত্বাবধায়ক ডাক্তার জাহিদুল ইসলামের সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park