1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ঢাবিতে সাম্য হত্যার বিচার দাবিতে ইবি ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

মো. মিনহাজুর রহমান মাহিম,
  • প্রকাশ রবিবার, ১৮ মে, ২০২৫

ইবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য—এর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ফের প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রবিবার (১৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় — জিয়ার সৈনিক, এক হও লড়াই করো; একশন একশন, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে; আমার ভাই কবরে, খুনি কেন বাইরে; বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই; উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস; খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আনারুল ইসলাম, আহসান হাবিব, রোকন উদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “আমরা সাম্য হত্যার ঘটনায় তদন্তে গাফিলতি দেখতে পাচ্ছি। বাংলাদেশে একটি পাকিস্তানি চক্রের জন্ম হয়েছে, আরেকটি গুজরাটি চক্রের জন্ম হয়েছে। ওই চক্র সাম্যের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসি-তামাশা করছে। যারা বাংলাদেশকে ভালোবাসে না, আপন করে না তারাই এগুলো করাচ্ছে। সাম্য হত্যার বিচার চাওয়ায় আমাদের বোনদের তারা যৌনকর্মী বলে ঠাট্টা করেছে, কোনো সুস্থ লোক এভাবে কাউকে দোষারোপ করতে পারে না।”

তিনি আরো বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আনুন। নিরাপদ ক্যাম্পাস আমাদের উপহার দিন।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park