1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সেন্টমার্টিনে পরিবেশগত উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কোস্টগার্ডের সপ্তাহব্যাপী কর্মসূচী গ্রহণ। – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

সেন্টমার্টিনে পরিবেশগত উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কোস্টগার্ডের সপ্তাহব্যাপী কর্মসূচী গ্রহণ।

শামসুল আলম শারেক
  • প্রকাশ রবিবার, ১১ মে, ২০২৫

টেকনাফ প্রতিনিধি:

সেন্টমার্টিনে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশগত উন্নয়ন, ত্রাণ বিতরণ ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন বিষয়ে  সেবামূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচী  গ্রহণ করেছে কোস্ট গার্ড। রবিবার ১১ মে বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, উপকূলীয় এবং দ্বীপাঞ্চলে জনসচেতনা বৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়নে কোস্ট গার্ড এর ভূমিকা অপরিহার্য। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন সমুদ্র তীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ স্টেশন/ আউটপোস্ট এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশগত উন্নয়ন, ত্রাণ বিতরণ ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন দ্বীপের সকল স্তরের স্থানীয় জনগণ, ছাত্র ও কর্মজীবী মানুষের অংশগ্রহণে আজ ১১ মে ২০২৫ তারিখ হতে ৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি উক্ত কর্মসূচির আওতায় স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বিভিন্ন স্কুল/ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ দেড় শতাধিক দ্বীপবাসী অংশগ্রহণে  করে। 

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park