1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

একটা টি পটের দাম ২৬ কোটি টাকা

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ১৭ মার্চ, ২০২৫

চা পরিবেশনের জন্য যে পাত্রে নেয়া হয় সেই টি পট সাধারণত সিরামিক, চীনামাটি, কাঁচ ও ধাতু হয়ে থাকে। এর দাম কতইবা হবে? তবে বিশ্বাস করেন আর নাইবা করেন, এমন একটা টি পটের দাম ২৬ কোটি টাকা। বিশ্বের সবচেয়ে দামি টি পট এটি। কিন্তু কী আছে এই চায়ের পাত্রে? এর দাম এত কেন?

পাত্রটি আর পাঁচটা চায়ের পাত্রের মতই দেখতে। তবে এটি কিছুটা আলাদা হওয়ার কারণ হচ্ছে এটির মধ্যে রয়েছে অতি মূল্যবান সব রতœ। এই পাত্রের গায়ে এক হাজার ৬৫৮টি হিরার টুকরো বসানো আছে। সোনা আর রুপার পাতের উপর এই হিরাগুলো বসানো।চায়ের পাত্রটির ঢাকনায় রয়েছে আরও চমক।

ঢাকনায় হিরা নয়, বসানো আছে চুনি। ৩৮৬টি চুনি ব্যবহার করা হয়েছে ঢাকনাটি সাজিয়ে তুলতে। তবে এখানেই শেষ নয়। সোনা, রুপা, হিরা, চুনি তো রয়েছেই। সেই সঙ্গে চায়ের পাত্রটির হাতলটি তৈরি হয়েছে হাতির দাঁত দিয়ে। যা এই চায়ের পাত্রের মর্যাদা আরও বাড়িয়ে দিয়েছে।এমন রতœখচিত দামি ধাতু ও হাতির দাঁত দিয়ে তৈরি চায়ের পাত্র বিশ্বে দ্বিতীয়টি নেই। ইতালির এক গয়না প্রস্তুতকারক সংস্থা এটি তৈরি করেছে।

ভারতীয় মুদ্রায় ২৪ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ কোটি ৮৪ লাখ টাকা! এটিই বিশ্বের সবচেয়ে দামি টি পট।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park