1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

গলাচিপায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মোঃ জহিরুল ইসলাম চয়ন
  • প্রকাশ রবিবার, ১৭ মার্চ, ২০২৪

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর  ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মার্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করেছে উপজেলা প্রশাসন।

রবিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে ফুল দিয়ে  শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃমহিউদ্দিন আল হেলাল এঁর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মু.সাহিন। 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) সর্দার মু.শাহআলম, সহকারী কমিশনার ভূমি নাসিম রেজা, উপজেলা প্রকৌশলী মো.জাহাঙ্গীর আলম,অফিসার ইনচার্জ ফেরদৌস আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বজল দাস,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আকরামুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সানু ঢালী ও প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park