1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কবিতা-খেজুর গাছ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ ‘কুইচি’ নোয়াখালীর প্রাইম হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ কুড়িগ্রামে অসহায় দুই পরিবারের মাঝে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ শ্রীপুরে মে দিবসে শ্রমজীবী মানুষকে নাসিম মন্ডলের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জাবির আইন বিভাগে জমকালো নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে 

কবিতা-খেজুর গাছ

দেশেরকথা
  • প্রকাশ মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

চেয়ে দেখ ঐ একলা পথের ধারে  দাঁড়িয়ে আছে খেজুর গাছ,

তাহা দেখে কত পথিক করে উপহাস।

নেয়না কেউ গাছের যত্ন দেয়না গোড়ায় পানি,

শত সংগ্রাম করে গাছটি বাঁচায় জীবনখানি।

গাছটি যখন ধীরে ধীরে বড় হতে থাকে,

সেই অবহেলিত গাছটির প্রতি মানুষ কত প্রত্যশা রাখে।

গাছের ফলটা দেখতে যেমন খেতেও মিষ্টি খুব,

কেউ ফল ছিড়তে আসলে গাছটি থাকে নিশ্চুপ।

আবারও বছর ঘুরে যখন আসে শীতকাল,

রসের জন্য মানুষ তখন কাটে গাছের ছাল।

তাহার রসের জন্য যখন চারিদিকে হাহাকার,

তবুও গাছটি বলেনা কিছু প্রয়োজন মনে করেনা বলার।

ফল নেওয়া রস নেওয়া শেষ হয়ে গেলে,

আবারও গাছটিকে পথের ধারে রাখে ফেলে।

জ্বালানির সংকট যদি কখোনো পড়ে কাহারো মাঝে,

অবহেলিত গাছটিই লাগে তখন জ্বালানির কাজে।

তবুও গাছটি কিছু বলেনা দেখাল সরলতা,

ফল দিয়ে,রস দিয়ে,জ্বালানি হয়ে গাছটির জীবনে স্বার্থকতা।

গাছটি যেমন করেনা কারো বিরুদ্ধে অভিযোগ দেয়না কাউকে দোষ,

ঠিক যেন এমনই খেজুর গাছের মতো আমাদের সমাজের পুরুষ মানুষ।

কবি: মোঃ রমজান হোসেন 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park