1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

কুড়িগ্রামে মোটরসাইকেল দূর্ঘটনায় ২ জনের মৃত্যু 

আসলাম উদ্দিন আহম্মেদ
  • প্রকাশ বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

কু‌ড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত‌্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে, বুধবার (৬ সে‌প্টেম্বর) সন্ধ‌্যায় জেলার রাজারহাট  উপজেলার ছিনাই ইউনিয়নের বৈদ্যেরবাজার নামক এলাকায়।

পু‌লিশ ও নিহতের প‌রিবার সূত্রে জানা গেছে, জেলার উলিপুর পৌর শহরের সরদারপাড়ার মৃত শের আলীর ছোট ছেলে পাভেল তিন আরোহীকে নিয়ে এক মোটরসাইকেলে করে রাজারহাট হয়ে লালম‌নিরহাটের বড়বা‌ড়ি সে‌লিমনগর রোডের দিকে দ্রুত গতিতে যা‌চ্ছিলেন।সন্ধ্যার সময় মোটরসাইকেল‌টি উপজেলার ছিনাই ইউনিয়নের বৈদ্যের বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেল থেকে‌ ছিটকে পড়েন তারা।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মে‌ডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পাভেল(৩১) এবং পরে হোছেন আলী(৩৪) রংপুর মে‌ডিক‌্যাল কলেজ হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান। হোছেন আলীর বা‌ড়ি উলিপুর উপজেলার দলদ‌লিয়া এলাকার ও মারজান পৌর শহরের হায়াৎখাঁ এলাকার বা‌সিন্দা বলে জানা গেছে। 

 বিষয়‌টি নি‌শ্চিত করেছেন নিহত পাভেলের বড় ভাই ময়নুল ইসলাম পারভেজ । এ ঘটনায় মারজান (২৮) নামের আরেক আরোহী রংপুর হাসপাতালে চি‌কিৎসাধীন আছে।

রাজারহাট থানার ওসি আব্দুল্লা হিল জামান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park