বিশ্বকাপের উত্তাপ-কিশোরগঞ্জে পথে পথে বিভিন্ন দেশের পতাকা বিক্রি – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১১ নভেম্বর ২০২২, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের উত্তাপ-কিশোরগঞ্জে পথে পথে বিভিন্ন দেশের পতাকা বিক্রি


কিশোরগঞ্জ প্রতিনিধি
>আগামী২০ নভেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে ২২তম কাতার বিশ্বকাপ ফুটবলের। এ বিশ্বকাপ ফুটবলের আসরের দিন যতই ঘনিয়ে আসছে দেশের অন্যঞ্চলের মত নীলফামারীর কিশোরগঞ্জে বাড়ছে ফুটবলপ্রেমীদের উত্তেজনা।বিশ্বের সঙ্গে এ রোমাঞ্চের জন্য অধীর আগ্রহে খেলা দেখার জন্য মুখিয়ে আছেন এ উপজেলার সমর্থকরাও।

এরই অংশ হিসেবে বাড়ছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা ও জার্সি বিক্রির হিড়িক।সরেজমিনে দেখা যায়,গত কয়েকদিন যাবৎ হ্যামিলনের বাশিওয়ালার মত  অনেক ভ্রাম্যমাণ মৌসুমি ব্যবসায়ীরা ফেরি করে পতাকা বিক্রি করছেন। তারা ফুটপাত,রাস্তার মোড়ে দাঁড়িয়ে কিংবা পথে হেঁটে হেঁটে শুকনো লাঠিতে পতাকা বেঁধে বিক্রি করে চলছেন।তবে এ উপজেলায় আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থক বেশি থাকায় ওই দুই দেশের পতাকা বিক্রি হচ্ছে বেশি।

তবে  জার্মানি,স্পেন,পর্তুগাল ও ফ্রান্সের সমর্থক  কিছু বেড়ে যাওয়ায় এসব দেশের পতাকাও কম-বেশি বিক্রি হচ্ছে।

এদিকে অনেকে পতাকার পাশাপাশি বিভিন্ন দোকান থেকে সমর্থক দলের খেলোয়াড়ের জার্সি  কিনছেন।ঢাকা থেকে পতাকা বিক্রি  করতে আসা আঃ রহিম বলেন,তিনি অটোবাইক চালাতেন।এখন পেশা পরিবর্তন করে ভাল রোজগারের আশায় দেশের বিভিন্ন প্রান্তে পতাকা বিক্রি করছেন।আরো জানান,কাঠি পতাকা১৫ টাকা,৫ ফুট দৈঘ্যের পতাকা ২০০ টাকা ও সাড়ে ৩ ফুট দৈর্ঘ্যের পতাকা বিক্রি হচ্ছে ১৫০ টাকা।

যা প্রতিদিন বিক্রি চলে  সকাল থেকে রাত পর্যন্ত।বিশ্বকাপ খেলাকে সামনে রেখে পতাকা কিনতে আসা তাছিন আল ইসলাম আবির বলেন,বিশ্বকাপ ফুটবল খেলা দরজায় কড়া নাড়ছে।

তাই আর্জেন্টিনার সমর্থক হয়ে ২০০ টাকা দিয়ে একটি পতাকা কিনে নিলাম।আনোরমারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন,ইতিমধ্য ফুটবলপ্রেমীরা বাসা-বাড়ির ছাদ কিংবা দোকানঘরে টানানোর জন্য পছন্দের দেশের পতাকা সংগ্রহ করছেন।আগামী কয়েক দিনের মধ্যে পুরোপুরি শুরু হবে বিশ্বকাপের আমেজ।পতাকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম,চায়ের দোকান থেকে বাড়ির উঠোনে যুক্তিতর্কে মেতে উঠবেন ফুটবলপ্রেমীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

ঈদযাত্রায় কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১০

ছাত্রদলের মামলায় জামিন পেলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

১১

স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির

১২

ইনজুরির শঙ্কায় ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়লেন লিওনেল মেসি

১৩

কুবি শিক্ষার্থীদের ঈদ ভাবনা; ত্যাগের ঈদে মানবিক সমাজ গঠনের প্রত্যাশা

১৪

ঈদের আগে আবার বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৮ হাজার টাকা

১৫

টাঙ্গাইলে রডভর্তি ট্রাক উল্টে নিহত ১৫, আহত অন্তত ১০

১৬

চাটখিল উপজেলা ছাএদলের পদেপার্থী রনি মিঝি জামায়াতের পক্ষ নিয়ে ইউনিয়ন ছাএদলের সভাপতির উপর অতর্কিত হামলা

১৭

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্ক অবস্থানসহ নজরদারি বৃদ্ধিকরণ

১৮

লাকসামে ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগে থানার মামলা দায়ের

১৯

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

২০