1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

পাবনায় ৩২ দিনের শিশু নিয়ে এইচএসসি পরীক্ষায় রাজিয়ার অংশগ্রহণ

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ রবিবার, ৬ নভেম্বর, ২০২২

পাবনার সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষা কেন্দ্রে এসেছে ৩২ দিনের দুগ্ধ শিশু।

সুজানগর মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী রাজিয়া সুলতানা তার ৩২ দিনের শিশুসহ এইচএসসি পরীক্ষা দিতে তার দুধের বাচ্চাকে সাথে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

রোববার (০৬ নভেম্বর) সকালে পাবনার সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে বিষয়টি নজরে পড়ে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের।
তিনি মানবিকভাবে অধ্যক্ষকে বলে রাজিয়া সুলতানাকে বাচ্চাসহ আলাদা রুমে পরীক্ষার সুযোগ করে দেন এবং বাচ্চা রাখার জন্য অন্য একজনকে গার্ড হিসেবে পাশে থাকার সুযোগ করে দেন।

পরীক্ষার্থী রাজিয়া সুলতানা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামসহ কর্তৃপক্ষের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, কেন্দ্র সচিব অধ্যক্ষ আলমগীর হোসেন ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park