ইউক্রেনে ৪০লাখ মানুষ বিদ্যুৎহীন- জেলেনস্কি – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৯ অক্টোবর ২০২২, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেনে ৪০লাখ মানুষ বিদ্যুৎহীন- জেলেনস্কি

দৈনিক দেশেরকথা

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা করার কারণে ইউক্রেনে অন্তত ৪০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে । স্থানীয় সময় শুক্রবার নিয়মিত ভাষণে তিনি এ অভিযোগ করেন।(খবর এএফপির)

তিনি বলেন, ‘রুশ সেনাবাহিনী আমাদের অনেক বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামোতে হামলা করেছে। এতে লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। যেসব শহরে এখনো বিদ্যুৎ আছে, সেগুলোতে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা চেষ্টা করছি ব্ল্যাকআউট কমানোর।’

পূর্বেও ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ করেছিল কিয়েভ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ অক্টোবর রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করে বলে অভিযোগ করেছে ইউক্রেন। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ১৫ লাখ মানুষ।

ঐ সময় জেলেনস্কি বলেছিলেন, ‘নতুন করে বড় ধরনের হামলা চালাচ্ছে রাশিয়া। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন শতভাগ ভূপাতিত করার প্রযুক্তিগত সক্ষমতা আমাদের নেই। তবে মিত্রদের সাহায্যে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সক্ষমতায় কিয়েভ আরও উন্নতি করবে।’

সেই হামলার সময় ইউক্রেনের কর্মকর্তারা বলেছিলেন, রুশ বাহিনী রাজধানী কিয়েভের দক্ষিণ-পূর্বে চেরক্সি অঞ্চল ও পশ্চিমের খমেলনিৎস্কি শহরের ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে’ হামলা চালিয়েছে। পাওয়ার স্টেশনে হামলায় বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই অঞ্চলের বাসিন্দারা। এছাড়াও সকল গুরুত্বপূর্ন শহরগুলিতে বড় ধরনের হামলা চালানোর অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গতকাল (শুক্রবার) মস্কো জানিয়েছে, তারা ইউক্রেনে রাশিয়ার তিন লাখ রিজার্ভ সেনা মোতায়েনের কাজ সম্পন্ন করেছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বিষয়টি নিশ্চিত করে তিনি বলেছেন, এক মাসের মধ্যেই সেনা মোতায়েনের কাজ সম্পন্ন করা হয়েছে।

https://play.google.com/store/apps/details?id=com.newsapp.daynikdesherkotha

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

১১

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১২

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১৩

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১৪

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৫

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৭

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৮

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৯

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

২০