1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
৯৮তম অস্কার পুরস্কার পেলেন যারা – দৈনিক দেশেরকথা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা গুরুতর আহত ৮ ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭৪, প্রাণহানি বেড়েছে: রোড সেফটি ফাউন্ডেশন নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ এবার আসছে ফুয়েল কার্ড, মিলবে যে সব সুবিধা প্রতিদিন ১৬৭ কোটি টাকা জ্বালানি ভর্তুকি দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম ‘আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে’ ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েল হামলার ২৮তম দিন: সংঘাত তীব্রতর, কূটনৈতিক সমাধান অনিশ্চিত কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা, সঙ্গে শিলাবৃষ্টি: আগামী ৫ দিনে কোন অঞ্চলে কবে ঝড়-বৃষ্টি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি নিসচা আশুলিয়া থানা শাখার শ্রদ্ধা

৯৮তম অস্কার পুরস্কার পেলেন যারা

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১৬ মার্চ, ২০২৬

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস-এর ৯৮তম আসর বসেছে যুক্তরাষ্ট্রের ডলবি থিয়েটার-এ। স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) রাতে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মার্কিন কমেডিয়ান কোনান ও’ব্রায়েন। তার ঘোষণায় একে একে উঠে আসে বছরের সেরা চলচ্চিত্র ও শিল্পীদের নাম।

এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান, ‘Sinners’ সিনেমায় অভিনয়ের জন্য। অন্যদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসি বাকলি।

সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন শন পেন ‘One Battle After Another’ সিনেমার জন্য। সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন অ্যামি ম্যাডিগান ‘Weapons’ ছবিতে অভিনয়ের জন্য।

এবারের আসরে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন পল টমাস অ্যান্ডারসন। আর সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

এছাড়া সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে ‘সিনার্স’ এবং সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্যের পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম হিসেবে পুরস্কার পেয়েছে ‘KPop Demon Hunters’, আর সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড বিভাগে জয়ী হয়েছে ‘The Girl Who Cried Pearls’।

কারিগরি বিভাগে ‘Frankenstein’ সিনেমাটি সেরা কস্টিউম ডিজাইন, মেকআপ ও হেয়ারস্টাইলিং এবং প্রোডাকশন ডিজাইনের পুরস্কার জিতে নেয়। সেরা সম্পাদনার পুরস্কারও পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

অন্যদিকে সেরা ভিজুয়াল ইফেক্টসের পুরস্কার পেয়েছে ‘Avatar: Fire and Ash’। সেরা মৌলিক গানের পুরস্কার গেছে ‘গোল্ডেন’ গানটির ঝুলিতে, যা ব্যবহৃত হয়েছে ‘কেপপ ডেমন হান্টার্স’ ছবিতে।

এছাড়া সেরা মৌলিক সংগীত এবং সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পেয়েছে ‘সিনার্স’। সেরা সাউন্ড বিভাগে জয়ী হয়েছে ‘F1’।

ডকুমেন্টারি বিভাগে সেরা ফিচার ফিল্ম হয়েছে ‘Mr. Nobody Against Putin’, আর আন্তর্জাতিক ফিচার ফিল্ম হিসেবে পুরস্কার পেয়েছে ‘Sentimental Value’।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park