
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে হাম রোগী শনাক্ত হয়েছে ৭২ জন। একই সময়ে হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৮৪ জনে। এ সময়ে সারা দেশে মোট হাম রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ২১৮ জন। পাশাপাশি ৩৯ হাজার ৩২৫ জনের দেহে হামের উপসর্গ পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৯১১ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৩ হাজার ২২৫ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বাড়ানো জরুরি হয়ে উঠেছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park