
২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র শেষ হওয়ার পর সমর্থকদের সবচেয়ে উত্তেজিত করা প্রশ্ন হল—ব্রাজিল ও আর্জেন্টিনা কখন মুখোমুখি হবে। দুই দেশের ফুটবল-ঐতিহ্য, আবেগ এবং মাঠের লড়াই মিলিয়ে এই ম্যাচ ‘সুপার ক্লাসিকো’ হিসেবে বিশ্বকাপে আলাদা মর্যাদা রাখে।
এবার ব্রাজিল পড়েছে সি গ্রুপে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের সঙ্গে। আর্জেন্টিনা আছে জে গ্রুপে, যেখানে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান প্রতিপক্ষ। উভয় দলই গ্রুপের ফেভারিট, তাই গ্রুপ পর্ব পেরোনোর সম্ভাবনা উজ্জ্বল।
তবে নকআউট রাউন্ডের নতুন জটিল সিস্টেম এই দ্বৈরথকে আগের তুলনায় আরও অনিশ্চিত করেছে। এবার ১২টি গ্রুপ থেকে ৩২ দল উঠবে—প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আট তৃতীয় স্থান অধিকারী। কোন দল কোন ব্র্যাকেটে পড়বে, তা নির্ভর করছে নির্দিষ্ট কম্বিনেশনের ওপর।
সমীকরণ অনুযায়ী—
সর্বোপরি, সমর্থকরা যে ‘সুপার ক্লাসিকো-বিশ্বকাপ সংস্করণ’ আশা করছেন, তা হওয়ার জন্য পথটি দীর্ঘ। তবে সেরা তৃতীয় দলের অবস্থান এই হিসাব আরও জটিল করে তুলতে পারে। যদি ব্রাজিল বা আর্জেন্টিনা কোনোভাবে তৃতীয় হয়ে সেরা আট দলের মধ্যে উঠে আসে, তাহলে ব্র্যাকেটের হিসাব বদলে যাবে এবং তারা কখন মুখোমুখি হবে তা আগেভাগে বলা প্রায় অসম্ভব।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park