১-০ থেকে ২-০—এগিয়ে থাকা বাংলাদেশ আজ তাকিয়ে আছে ৩-০ তে চক্রপূরণের দিকে। আর যদি তা হয়, তাহলে টি-টোয়েন্টিতেও পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার অনন্য রেকর্ড গড়বে টাইগাররা। আজ মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
২০১৫ সালে ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে বাংলাদেশ ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়েছিল। ২০২4 সালে শান্তর নেতৃত্বে টেস্ট সিরিজেও ২-০তে পাকিস্তানকে হারিয়ে দেয় টাইগাররা। এবার সেই একই দলের বিপক্ষে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের হাতছানি।
সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১০৯ রানে আট উইকেটে হারে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ১২৫ রানে অলআউট হয়ে তারা হারে ৮ রানে। গত এক দশকে মিরপুরে এই নিয়ে চারটি টি-টোয়েন্টি ম্যাচে হারল পাকিস্তান।
সবচেয়ে দৃষ্টিকটু পরিসংখ্যান হলো—২০২৪ সাল থেকে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩৮টি ম্যাচ হেরেছে পাকিস্তান, যা দ্বিতীয় অবস্থানে থাকা জিম্বাবুয়ের (৩১টি) চেয়েও বেশি।
দ্বিতীয় ম্যাচে ম্যাচসেরা হওয়া জাকের আলী বলেন,
“অবশ্যই লক্ষ্য প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা। আমরা যে প্রক্রিয়ায় প্রথম দুই ম্যাচ জিতেছি, ঠিক সেভাবেই তৃতীয় ম্যাচেও সফল হতে চাই।”
বাংলাদেশের কাছে টানা হারে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যে হতাশা বাড়ছে। সাবেক অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা বলেছেন,
“কীভাবে কঠিন উইকেটে খেলতে হয়, সেটা বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। পাকিস্তানের শেখার অনেক কিছু আছে। শুধু বিগ হিটিং দিয়ে হবে না, ডিফেন্স, রানিং, টেকনিক—সব কিছুতে উন্নতি আনতে হবে।”
রমিজ আরও বলেন,
“পাকিস্তানকে এখন বুঝতে হবে কবে কোন শট খেলতে হবে, কিভাবে ইনিংস গড়া যায়। বাংলাদেশ তাদের সেটাই শিখিয়ে দিচ্ছে।”
উল্লেখ্য, শেষবার পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে সেই হারের বদলা নেওয়ার বড় সুযোগ টাইগারদের সামনে। জয় পেলে শুধু হোয়াইটওয়াশ নয়, তিন ফরম্যাটেই পাকিস্তানকে ধবলধোলাই করার রেকর্ডও গড়বে বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park