
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩০২ জন। এ নিয়ে হামের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে। পাশাপাশি সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ জনে।
গত ৫০ দিনে হামে আক্রান্ত ও উপসর্গজনিত মোট প্রাণহানি ছাড়িয়েছে ৩১১ জন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে এবং শিশুদের মধ্যে সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park