চট্টগ্রামের হাটহাজারীতে জশনে জুলুসের গাড়ি ভাঙচুরের পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার রাত ১০টা থেকে রবিবার বিকেল ৩টা পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত আদেশে বলা হয়, মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেইট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ ও পাঁচজনের বেশি মানুষের সমবেত হওয়া নিষিদ্ধ থাকবে। পাশাপাশি বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে শনিবার রাত ৮টার দিকে জশনে জুলুসের গাড়ি ভাঙচুরের পর উত্তেজিত শিক্ষার্থীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করে। এতে দুই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park