সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির অঞ্চলে বুধবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় মেহাইল আসির শহরের সড়কগুলোতে থাকা কয়েকটি গাড়ি ভেসে গেছে। বিষয়টি সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে।
এদিকে বৃহস্পতিবার জাতীয় আবহাওয়া কেন্দ্র সতর্ক করে জানিয়েছে, নাজরান, জাজান, আসির, আল-বাহা, মক্কা ও মদিনাসহ অন্তত ১০টি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতে আকস্মিক বন্যা, বজ্রপাত, শিলাবৃষ্টি এবং প্রবল বাতাসের আশঙ্কা রয়েছে। কিছু অঞ্চলে বালু ও ধূলিঝড়ের কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া কেন্দ্র জনগণকে সতর্ক থাকার এবং সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। এছাড়া তারা স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলতে এবং বিপদজনক এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park