নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার নদোনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাটগাঁও গ্রামের আব্দুল মালেক ওরফে মানিক হুজুর ওরফে মানিক কবিরাজ ইসলামী শরীয়ত মোতাবেক কোরআন ও সুন্নাহর আলোকে মানব সেবা করে যাচ্ছেন বলে এলাকাবাসী জানায়। সরেজমিনে মানিক হুজুরের বাড়িতে গিয়ে দেখা যায় শত শত মানুষ লাইন ধরে হুজুরের সাথে কথা বলার জন্য বসে আছেন। অনেক রোগীর সাথে কথা হয় এ প্রতিবেদকের । দূর দূরান্ত থেকে আসা অনেক রোগীর সাথে কথা বলে জানা গেছে দেশীয় গাছ-গাছালি দেশীয় ঔষধি গাছের চিকিৎসা সেবা নিয়ে অনেকে ভালো হয়েছে। মানিক কবিরাজ দীর্ঘ ৪৫ বছর মানব সেবা করে যাচ্ছেন। এলাকা নিজ অর্থায়নে ৫ টি ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা করিয়া আসিতেছে। তার এসব কাজে ঈর্ষান্বিত হয়ে চাচা ও চাচাতো ভাইদের সাথে জায়গা জমিন সংক্রান্ত বিরোধের জের ধরে ষড়যন্ত্রমূলক তার বিরুদ্ধে দৈনিক জাতীয় কয়েকটি পত্রিকা মিথ্যা ভিত্তি সংবাদ প্রকাশ করে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park