
নোয়াখালীর সেনবাগে পরিবেশ অধিদপ্তরের বৈধ কাগজপত্র ও ইট পোড়ানো লাইসেন্স না থাকায় তিনটি অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্ক্রেবেটর দিয়ে গুঁড়িয়ে ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি ছিটিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।
এসময় পূবালী ইটভাটার মালিক ওমর ফারুক, মেঘনা ইট ভাটার মালিক জামাল উদ্দিন ও মদিনা ইট ভাটার মালিক ফারভেজ সহ প্রত্যেকের নিকট থেকে নগদ ২ লাখ করে মোট ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজিবের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এসময় সেনবাগ থানা পুলিশ ও সেনবাগ ফায়ার সার্ভিসের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করে।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম জানান, পরিবেশে অধিদপ্তরের বৈধ কাগজপত্র ও ইট পোড়ানো লাইসেন্স না থাকায় অভিযান চালিয়ে ওই ৩টি ইটভাটা বন্ধ করে দিয়ে প্রত্যেকটির দু’লাখ টাকা করে ছয় লাখ জরিমানা আদায় করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park