1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী নুর – দৈনিক দেশেরকথা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা গুরুতর আহত ৮ ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭৪, প্রাণহানি বেড়েছে: রোড সেফটি ফাউন্ডেশন নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ এবার আসছে ফুয়েল কার্ড, মিলবে যে সব সুবিধা প্রতিদিন ১৬৭ কোটি টাকা জ্বালানি ভর্তুকি দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম ‘আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে’ ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েল হামলার ২৮তম দিন: সংঘাত তীব্রতর, কূটনৈতিক সমাধান অনিশ্চিত কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা, সঙ্গে শিলাবৃষ্টি: আগামী ৫ দিনে কোন অঞ্চলে কবে ঝড়-বৃষ্টি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি নিসচা আশুলিয়া থানা শাখার শ্রদ্ধা

সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী নুর

মো :জহিরুল ইসলাম চয়ন
  • প্রকাশ সোমবার, ১৬ মার্চ, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0022,0.0000; brp_del_sen:0.1300,0.0000; motionR: 0; delta:null; bokeh:0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 92.94644;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 39;

প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘আধুনিক বাংলাদেশের রূপকার শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে তখনকার বাস্তবতায় সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার এ প্রকল্প গ্রহণ করেন। এ জন্য মেন্যুয়াল খনন পদ্ধতিতে যারা কাজ করবেন তাদের একটা কর্মসংস্থান হচ্ছে। আমরা দেখতে পেলাম পিতার পথেই পুত্র আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের অবিসংবাদিত নেতা তারেক রহমান একইভাবে নির্দেশনা দিচ্ছেন।’ 

তিনি আরো বলেন, ‘আমরা ফরমালিটির চেয়ে কাজের উপর গুরুত্ব দিয়ে দ্রুত কাজ শুরু করে দিতে পারি সে চিন্তাই করছি। এজন্য উদ্বোধনী অনুষ্ঠানে কোন নাম ফলক বা ফুলের শুভেচ্ছার ব্যবস্থা রাখা হয় নাই। আমাদের প্রধানমন্ত্রীর কাজের উপর ডেডিকেশন রয়েছে। তিনি সকাল ৯টার আগেই তার অফিসে চলে আসেন। তিনি প্রতিদিনই সচিবালয়ের কাজ শেষ করে পরে তার নিজ কার্যালয়ে যান। তিনি বার বার আমাদের মনে করিয়ে দেন আমরা জনগণের ভোট এবং সমর্থন নিয়ে আছি। তাই কাজের মাধ্যমেই এ সমর্থনটাকে ধরে রাখতে হবে।’ 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গলাচিপা খাল ও শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। সোমবার দুপুর ১২টায় গলাচিপা পৌরসভার শান্তিবাগ স্লুইসগেট সংলগ্ন এলাকায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর এসব কথা বলেন।

পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার (প্রশাসন), পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালী জেলার নির্বাহী প্রকৌশলী মো. রাকিব, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান, গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, সদস্য সচিব আলতাফ হোসেন খান, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি প্রমুখ। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park