1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুনামগঞ্জে দুই কোটি তিন লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

সুনামগঞ্জে দুই কোটি তিন লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ

সানোয়ার হোসেন
  • প্রকাশ রবিবার, ১ জুন, ২০২৫

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ইঞ্জিন চালিত স্টিলবডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ক্রিম এবং জিরা জব্দ করেছে। 

জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় (১ জুন) সুনামগঞ্জ সদরের হালুয়াঘাট এলাকায় সুরমা নদীতে বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। 

অভিযানে মালিকবিহীন একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ১ হাজার ৭০০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি, ৭ হাজার ২০০ পিস ক্রিম এবং ১৮০ কেজি জিরা জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য দুই কোটি তিন লক্ষ ছয় হাজার টাকা। 

অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং বিজিডিও—৩১৫ সহকারী পরিচালক ও সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলাম সহ ২০ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন। 

এ ব্যাপারে অধিনায়ক সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী সর্বোতভাবে অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় শাড়ি, ক্রিম ও জিরা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park