1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুনামগঞ্জের সীমান্তে ২০ হাজার ভারতীয় রুপিসহ আটক ১ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

সুনামগঞ্জের সীমান্তে ২০ হাজার ভারতীয় রুপিসহ আটক ১

সানোয়ার হোসেন
  • প্রকাশ শনিবার, ১৯ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ফেরার সময় ২০ হাজার ২০০ ভারতীয় রুপিসহ কামাল হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৯ জুলাই) সকালে লাউড়েরগড় বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত কামাল হোসেন তাহিরপুর উপজেলার গাঘটিয়া গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল হোসেন। ফেরার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ২৮ ব্যাটালিয়নের লাউড়েরগড় বিওপির সদস্যরা তাহিরপুরের দশঘর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মুদ্রাসহ তাকে আটক করে।

বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, আটককৃত ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করে ফেরার সময় ভারতীয় রুপিসহ তাকে আটক করা হয়েছে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিজিবির কাছে থেকে কামাল হোসেনকে হস্তান্তরের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park