1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

সুনামগঞ্জের তাহিরপুরে ভ্রাম্যমাণ আদালতে পুলিশের ওপর হামলা, ইন্ধনে বিএনপি নেতার নাম

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ২৬ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কলাগাঁও সীমান্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ছড়া নদীর পূর্ব পাড়ে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাসেমের উপস্থিতিতে ইজারাবিহীনভাবে খনিজ বালি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছিল। অভিযানে ৮টি বালি বোঝাই স্টিলবডি ট্রলার জব্দ এবং এক চাঁদাবাজকে আটক করা হয়।

তবে অভিযানের এক পর্যায়ে বালু চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্র দা, লাঠি, সোটা ও পাথর নিয়ে পুলিশ ও আনসার সদস্যদের ওপর হামলা চালায়। পরে আটক ব্যক্তি এবং জব্দকৃত ট্রলার ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ব্যাহত হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হন বলে জানিয়েছেন ইউএনও।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই বালু চুরির ঘটনার পেছনে রয়েছেন উপজেলার কলাগাঁও গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পল্লী চিকিৎসক শামসুদ্দিন এবং চারাগাঁও এলাকার মামলার পলাতক আসামি যুবদল নেতা হাবিবুর রহমান হাবি ওরফে কাইল্যা হাবি। তারা প্রতিদিন ৫০-৬০টি স্টিলবডি ট্রলারে বালু উত্তোলন করে জামালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, এই চক্রটি প্রতি ট্রলারে ২,৫০০ থেকে ৩,০০০ টাকা করে চাঁদা আদায় করে। চুরি করা বালি হাওরের দুর্গম এলাকায় জাহাজে তুলে রাজধানী ঢাকাসহ দেশের বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। এভাবে তারা ইতোমধ্যে অর্ধ শত কোটি টাকারও বেশি বালু পাচার করেছেন বলে জানা গেছে।

এদিকে সীমান্ত হাওর জনপদের সাধারণ মানুষ অভিযোগ করেছেন, শামসুদ্দিন ও হাবি চক্র বর্তমান সরকারের পতনের পর এলাকায় শাসন-শোষণ চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে এবং মামলা-হয়রানির মাধ্যমে টাকা আদায়, চোরাচালান ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন তারা। একসময় দরিদ্র এই পরিবার বর্তমানে কয়েক কোটি টাকার মালিক বনে গেছেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, প্রশাসন ও থানা পুলিশের একাংশের উদাসীনতা ও যোগসাজশে দীর্ঘদিন ধরে এই বালু চুরি হয়ে আসছে। স্থানীয়রা জানান, শামসুদ্দিন পরিবারের সদস্যরা এবং কাইল্যা হাবি সীমান্ত এলাকায় আইন নিজের হাতে তুলে নিচ্ছেন।

শুক্রবার এ বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা হাবি বলেন, আমি এসবের সাথে জড়িত নই, সব কিছু জানেন শামসুদ্দিন।

অন্যদিকে, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুদ্দিনের বিরুদ্ধে এসব অভিযোগ জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

তবে এই চক্রের রাজনৈতিক পৃষ্ঠপোষক হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুল হক। বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, যে কেউ অপকর্ম করলে, তার দায়ভার আমি বা বিএনপি বহন করবে না।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park