
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৮ জন শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা সবাই নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জে যাচ্ছিলেন বলে জানা গেছে।
রোববার (৩ মে) ভোর ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার ব্রিজের পাশে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহতরা একটি ডিআই পিকআপে করে সুনামগঞ্জে নির্মাণ কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয় এবং যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ শুরু করে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৫টার দিকে নাচোল-আড্ডা সড়কের বেনীপুর এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park