আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের সিদ্ধান্ত আজই। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। ফলে ফিল্ডিং করতে নামছে বাংলাদেশ দল।
ইতোমধ্যে ১–১ ব্যবধানে সমতায় রয়েছে সিরিজ। তাই আজকের ম্যাচই নির্ধারণ করবে কোন দলের হাতে উঠবে এই সিরিজের ট্রফি। বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে শুরু হওয়া এই ম্যাচকে ঘিরে সমর্থকদের মাঝে উত্তেজনা তুঙ্গে।
শেষ ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। দলে ফিরেছেন শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও শামীম হোসেন। অধিনায়কত্বের দায়িত্বে রয়েছেন লিটন দাস। ব্যাটিং লাইনআপে থাকছেন তরুণ তানজিদ ও পারভেজের সঙ্গে অভিজ্ঞ সাইফ হাসান ও তাওহিদ হৃদয়। বোলিংয়ে মুস্তাফিজুর ও সাইফউদ্দিনের সঙ্গে গতি বাড়াবেন শরিফুল, আর স্পিন আক্রমণে থাকছেন মেহেদী ও রিশাদ।
আয়ারল্যান্ড একাদশ:
পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক আদাইর, ক্রেগ ইয়াং, মার্ক হামফ্রিস ও বেন হোয়াইট।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park