1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী গুটু গ্রেফতার

জুবায়ের হোসাইন
  • প্রকাশ রবিবার, ১ জুন, ২০২৫

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধ : সিরাজগঞ্জের ধানবান্দী এলাকায় গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়েছে জেলার অন্যতম কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আমিনুল, যিনি গুটু নামে পরিচিত। রোববার (১ জুন) দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে চালানো যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ধরা পড়া আমিনুলের বিরুদ্ধে এর আগেও মাদক পাচার ও চোরাচালানের একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে সে সিরাজগঞ্জ জেলার মাদক নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছে বলে জানা গেছে।

অভিযানের সময় তার কাছ থেকে বিভিন্ন ব্যক্তির কাছে মাদক সরবরাহ এবং অর্থপাচারের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের এই অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park