1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

সিরাজগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৭

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ১৪ জুন, ২০২৫

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙাবাড়ি ও সর্দারপাড়া গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে চলমান উত্তেজনা পরিস্থিতিতে সিরাজগঞ্জের যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


শুক্রবার (১৩ জুন) বিকেল থেকে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ইউনিটের নেতৃত্বে র‍্যাব-১২ ও পুলিশ সদস্যেদের অংশগ্রহনে এ অভিযান চালানো হয়।


জানা যায়, তিনদিন ধরে দুই গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বাড়িঘরে হামলার ঘটনায় শহরজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।  এই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতেই যৌথবাহিনীর এই অভিযান পরিচালিত হয়।অভিযানে ১৭ জনকে গ্রেপ্তারের পাশাপাশি দেশীয় অস্ত্র, হেলমেট, লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব সরঞ্জাম বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয়সূত্রে আরও জানা যায়,  এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। যা পরিবেশ ভয়াবহ রুপ ধারন করে। এছাড়া যৌথবাহিনীর এই ধরনের অভিযানের ফলে ওই এলাকাগুলো শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধার হয়েছে বলে শান্তির নিশ্বাস ফেলতে পারছেন বলে স্থানীয়রা জানান।

সর্দারপাড়া গ্রামের সূর্য জানান, প্রতিদিনই আতঙ্কে থাকতে হতো। দোকানপাট বন্ধ, ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে ভয় লাগত। এখন মনে হচ্ছে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।”


জেলা প্রশাসনসূত্রে জানা যায়,  “আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোখলেসুর রহমান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park