1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

সিরাজগঞ্জে বজ্রপাতে রাজমিস্ত্রির মৃত্যু

জুবায়ের হোসাই
  • প্রকাশ রবিবার, ১৫ জুন, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধ: সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুরে বজ্রপাতে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৫ জুন ২০২৫খ্রিঃ) দুপুর ২টার দিকে উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন শেখ কল্যাণী (মসজিদ সংলগ্ন) বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন। সম্প্রতি তিনি কামারখন্দ উপজেলার জামতৈল এলাকা থেকে এসে কল্যাণীতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পারিবারিক জীবনে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে রেখে গেছেন।

নিহতের ছোট ভাই সোহেল শেখ জানান, দুপুরের দিকে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলে বড় ভাই মিলন মাঠের পাশে অবস্থান করছিলেন। এ সময় তার ছেলে ও প্রতিবেশী শিশুরা ফুটবল খেলছিল। হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park