1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর ইমন হত্যা মামলার প্রধান আসামী র‍্যাব কর্তৃক গ্রেফতার

মোঃ জুবায়ের হোসাইন
  • প্রকাশ শুক্রবার, ১৬ মে, ২০২৫

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুরে এসএসসি পরীক্ষার্থী ইমন হত্যা মামলার প্রধান আসামি মাসুদ রানাকে ডিএমপির ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মানিকদি এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার রাতে র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানি এবং র‌্যাব-৪, মিরপুর-১, ঢাকা এর যৌথ আভিযানিক দল আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাছুদ রানা (২৩) বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের আশরাফুলের ছেলে। শুক্রবার (১৬ মে) বেলা ১১ টার সময় সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর হেডকোয়ার্টার (হাটিকুমরুল, সলঙ্গা, সিরাজগঞ্জ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ র‌্যাব-১২ অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মোঃ আতিকুর রহমান মিয়া (পিপিএম)।

প্রেস বিজ্ঞপ্তিতে অধিনায়ক আতিকুর রহমান মিয়া (পিপিএম) আরো জানান, এক মাস আগে বান্ধবীকে নিয়ে বেলকুচির দৌলতপুর এলাকায় ঘুরতে গেলে স্থানীয় বখাটে মাসুদ রানা ও তার সহযোগীরা তাদের হয়রানি করে। পরে ১৮ এপ্রিল বিকেলে ইমন তার বন্ধু রাজিম ও রাব্বিকে নিয়ে ঘটনাটি জানতে অভিযুক্তদের কাছে গেলে মাসুদের নেতৃত্বে ৬-৭ জন সশস্ত্র হামলা চালায়। হামলার এক পর্যায়ে আসামি মাসুদ রানা, ইমনকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে ২৫ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২৭ এপ্রিল নিহত ইমনের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, নিহত ইমন (১৬) এনায়েতপুর থানার খুকনী গ্রামের ইমদাদুল হকের ছেলে ও খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেধাবী এসএসসি পরীক্ষার্থী ছিলেন। গ্রেফতারকৃত আসামীকে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park