1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

সিরাজগঞ্জের এনায়েতপুর নাতনিকে হত্যার দায়ে নানি গ্রেপ্তার

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ৩১ মে, ২০২৫

সিরাজগঞ্জ জেলা  প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে পারিবারিক কলহের জেরে লাবনী আক্তার (৮) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা ও নানির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে নিহত শিশুর বাবা। ইতোমধ্যে নিহতের নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে এনায়েতপুর থানা পুলিশ।

নিহত লাবনী এনায়েতপুর থানার ব্রাহ্মণ গ্রামের নাহিদ আলমের মেয়ে। শিশুটির বাবা পেশাগত কারণে ঢাকায় থাকায় সে অসুস্থ মা নার্গিস খাতুনের সঙ্গে নানাবাড়িতে থাকত।

বিষয়টি নিশ্চিত করে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম শনিবার (৩১ মে) দুপুরে দেশ টিভিকে বলেন, শুক্রবার (৩০ মে) রাতে অসুস্থ অবস্থায় লাবনীকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এর আগেই সন্ধ্যার দিকে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিশুটির মরদেহের মাথা ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি আরও বলেন, এঘটনায় নিহত শিশুর বাবা নাহিদ আলম বাদি হয়ে তার স্ত্রী ও শাশুড়ির (শিশুটির মা ও নানির) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যেই নিহত শিশুটির নানি লালবানুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে এবং মামলাটিরও তদন্ত শুরু হয়েছে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park