
ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনালের কুখ্যাত চাঁদাবাজ খুনি সন্ত্রাসী ওবায়দুল কাদের এর ঘনিষ্ঠ সহচর ফ্যাসিস্ট হাসিনা পতনের পর কুখ্যাত এ চাঁদাবাজ খুনি সন্ত্রাসী বেশ পাল্টিয়ে মুখে দাড়ি রেখে নোয়াখালী সেনবাগ পৌরসভার চারিদ্রোন গ্রামের বারিক হাজীর বাড়িতে আত্মগোপনে রয়েছে।
কুখ্যাত এ সন্ত্রাসীর হাত থেকে আপন ছোট ভাই ও রেহাই পাচ্ছে না।গ্রামের বাড়িতে আপন ছোট ভাইয়ের ফসলি জমিন দখল এবং তার নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে ছোট ভাইকে হত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনা ছোট ভাই চরম নিরাপত্তাহীনতা ভুগছে। জাকির ও ডাবলু হত্যা এবং বিএনপি নেতা আবু নাছের তোহা ও আওয়ামী লীগ নেতা খায়রুল মোল্লা হত্যার প্রধান আসামি কালাম।
আওয়ামী লীগের ১৬ বছর শাসন আমলে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ হওয়া ঢাকা ফেনী নোয়াখালী রোডে কাদের কালাম অর্থাৎ কে কে ট্রাভেলস নামে পরিবহন প্রতিষ্ঠা করেন। সততা কল্যাণ সমিতির টাকা আত্মসাৎকারী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে যাত্রাবাড়ী, শনিআখড়া অসংখ্য হত্যাকাণ্ড ঘটিয়েছে খুনি কালাম।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park