বরিশাল প্রতিনিধি :: সাবেক সেনা কর্মকর্তা সার্জেন্ট মোঃ সোহরাব হোসেন মারধর ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। অভিযোগে বলা হয়েছে, আজগর ও আরিফের নেতৃত্বে ৬-৭ জন দুর্বৃত্ত একত্রিত হয়ে তার ওপর হামলা চালায় এবং তার সঙ্গে থাকা ২ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ঘটনাটি ঘটে ১২ মে ২০২৫, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে বরিশালের সাততলা ট্রলারঘাট এলাকায়। হামলার পর গুরুতর আহত অবস্থায় সার্জেন্ট সোহরাব হোসেনকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসা শেষে ভুক্তভোগী কোতোয়ালি মডেল থানায় গিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park