1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

সাংবাদিক হত্যা-আহত,কটিয়াদীতে মানববন্ধন ও প্রতিবাদ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ৯ আগস্ট, ২০২৫

কিশোরগঞ্জের কটিয়াদীতে কটিয়াদী মডেল প্রেসক্লাব’র আয়োজনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকদের অংশগ্রহণে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে এবং জবাই করে নির্মমভাবে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে ইট দিয়ে থেঁতলে গুরুতর আহতকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৯ আগস্ট) শনিবার দুপুর ২টায় কটিয়াদী বাসস্ট্যান্ড গোল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল,কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জজ মিয়া,৷ কটিয়াদী টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোবারক হোসেন নূরী,কটিয়াদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মোফাসসেল সরকার,কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলীউজ্জামান মহসিন,কোষাধ্যক্ষ এখলাছ উদ্দিন,দপ্তর সম্পাদক হামিদ হাসান,সদস্য আশরাফুল ইসলাম সুমন, আজাদ রহমান মিশর,উপজেলা প্রেস ক্লাবের সদস্য সবুজ বাঙালীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, এসময় আরও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে  দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিক নির্যাতন বন্ধে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park