1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

সহকারী কমিশনারের হস্তক্ষেপে প্রাণি সম্পদ অধিদপ্তরের বেহাত হওয়া কোটি টাকার সম্পতি উদ্ধার। 

মোঃ গোলাম মোরশেদ
  • প্রকাশ রবিবার, ২০ জুলাই, ২০২৫

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এবার  উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের বেহাত হওয়া প্রায় কোটি টাকার সম্পতি উদ্ধার করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন। 

রোববার (২০ জুলাই) দুপুরে  সরেজমিনে উপস্থিত হয়ে মাপযোগের মাধ্যমে এই সম্পত্তি  উদ্ধার করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, ভেটোনারী সার্জন ডাঃ ফয়সাল রাব্বী,সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহীন প্রমুখ। 

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের  ১৯২নং খতিয়ানের জেএএল ২৭৮ দাগের বিনধারা মৌজার ১ একর ১ শতক জমি দীর্ঘ ৩০/৩৫ বছর থেকে বেদখল ছিল । সেই সময় থেকে উক্ত জমিটি স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ দখলী স্বত্বে লীজ প্রদান করেন এবং লীজের টাকা ইউনিয়ন পরিষদ কোষাগারে জমা করতেন।

পরবর্তী সময়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী যোগদানের পর উপজেলা প্রাণি সম্পদের মালিকানায় উক্ত সম্পত্তির হদিস পান। পরে তিনি উক্ত বেহাত জমিটি দখলের উদ্যোগ নেন । সেই মোতাবেক  উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন সেই সম্পত্তি  উদ্ধার করেন।

মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহীন বলেন, সম্পত্তিটি প্রাণী সম্পদ অধিদপ্তরের সেটি আমাদের জানা ছিলো না। সে কারণে ধারাবাহিক ভাবে ইউনিয়ন পরিষদ লীজ দিত। 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী বলেন, দীর্ঘদিন আমাদের এই সম্পত্তি বেহাত ছিলো। ইউএনওর নির্দেশনায় সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেনকে  নিয়ে উদ্ধার করা হলো। উর্ধত্বন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী কার্যক্রম ঠিক করা হবে। 

উল্লেখ্য যে চলতি মাসের ৩ জুলাই  সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমনা রিয়াজের নির্দেশনায় সহকারী কমিশনার বেলায়েত হোসেনের সাহসী পদক্ষেপে ধরন্জী ইউনিয়নের নন্দইল, ধরন্জী মাঠের মধ্যে বিলীন হয়ে যাওয়া একটি রাস্তা প্রায় দীর্ঘ ৫০ বছর পর প্রায় সাড়ে ৩ কিঃমিঃ রাস্তা করা উদ্ধার হয় । রাস্তাটি চলাচলের উপযোগী করার জন্য প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে৷

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park