সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ফলাফল বাতিল ও পুনঃপরীক্ষার দাবিতে আন্দোলনে নেমেছেন পরীক্ষার্থীরা। এ দাবিতে তারা ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সামনে মানববন্ধন ও আমরণ অনশন কর্মসূচি পালন করেন।
পরীক্ষার্থীদের অভিযোগ, নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এর ফলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়েছেন। তারা জানান, ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর থেকেই অসংখ্য অনিয়মের প্রমাণ মিলেছে। এতে যোগ্য প্রার্থীদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে তারা আরও উল্লেখ করেন, ইতিমধ্যে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আদালতে মামলা হয়েছে। তাই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার স্বার্থে ফল বাতিল করে পুনঃপরীক্ষা নেওয়া ছাড়া বিকল্প নেই।
শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়—
১. ১২ সেপ্টেম্বরের নিয়োগ পরীক্ষা ও ফলাফল সম্পূর্ণভাবে বাতিল করতে হবে।
২. নতুন করে স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পুনঃপরীক্ষা নিতে হবে।
৩. নিয়োগ বিজ্ঞপ্তিতে থাকা শর্তাবলি বাতিল করে যোগ্য প্রার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
শিক্ষকরা বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে ন্যায্য দাবি উপস্থাপন করছি। যোগ্য প্রার্থীদের অধিকার রক্ষার্থে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।"
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park