ভেড়ামারা সংবাদদাতা :কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুণ্ডু তিনি বলেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্ররা যখন অভিভাবকহীন আন্দোলন চালাচ্ছিল, তখন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আট দফা থেকে এক দফা দাবিতে আন্দোলন জোরালো করা হয়। দেশে বর্তমানে সবচেয়ে ফ্যাসিস্ট শাসন চলছে। তবুও বিএনপি নেতাকর্মীরা আন্দোলনে অবিচল থেকেছে।

সম্মেলন উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা মিরপুর আসনের সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক শহিদুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, প্রকৌশলী জাকির হোসেন সরকার (সদস্য সচিব, কুষ্টিয়া জেলা বিএনপি), ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম ( শাহাজান আলী (সদস্য সচিব, ভেড়ামারা উপজেলা বিএনপি) প্রমুখ।
সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, আহ্বায়ক ভেড়ামারা পৌর বিএনপি এবং সঞ্চালনায় ছিলেন শফিকুল ইসলাম ডাবলু, সদস্য সচিব ভেড়ামারা পৌর বিএনপি।
সম্মেলনে সর্বসম্মতি ক্রমে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা।
সন্মেলনকে ঘিরে ভেড়ামারা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মী,সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসব করতে দেখা যায়। ভেড়ামারা পৌর বিএনপি'র সম্মেলন সফল করতে সার্বিক সহযোগিতা করেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park