গাজীপুর শ্রীপুর গোসিংগা ইউনিয়নের পাশ দিয়ে ভয়ে গেছে ঐতিহাসিক শীতলক্ষ্যা নদী, দীর্ঘদিন ধরে চলছে শীতলক্ষা নদীর জমি দখলের পাইতারা এবং বিভিন্ন দোকানপাট নির্মাণ করে জমি দখল করেছে প্রভাবশালীরা এ বিষয়ে এলাকার স্থানীয় ব্যক্তিরা বলেন গোসিংগা ইউনিয়নের শীতলক্ষ্যা নদীর পাড়ের জমি দখল করে স্থাপনা তৈরি করেছে প্রভাবশালীরা এখানে বিভিন্ন দোকানপাট নির্মাণ হচ্ছে আমরা স্থানীয়রা প্রতিবাদ জানাচ্ছি, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, নদীর জমি দখল করে কোন ব্যক্তি বা মালিকানাধীন কোন স্থাপনা তৈরি না করতে পারে । এগুলো বন্ধ করার ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি । নদীর পাড়ে কোনো স্থাপনা দেখতে চাইনা। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।
গোসিঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন বলেন, নদীর চর জবরদখল করে স্থাপনা নির্মাণের বিষয়টি আমার জানা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার আমাকে বিষয়টি জানানোর পরপরই আমি তদন্তে যাচ্ছি। আপনাকে জানিয়ে স্থাপনা নির্মাণ হচ্ছে এমন প্রশ্নের জবাব তিনি বলেন আমাকে কেউ অবহিত করেনি। এটি মিথ্যা অভিযোগ।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন বিষয়টি আপনাদের মাধ্যমে জানার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park