1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিরামপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মো. নয়ন হাসান
  • প্রকাশ শনিবার, ৪ জুন, ২০২২

বিরামপুর প্রতিনিধি>

আওয়ামীলীগের সভানেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুরে উপজেলা আওয়ামীলীগ বিরামপুর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ( ৪ জুন) সকালে আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকামোড় বঙ্গবন্ধু চত্বরে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

এ উপলক্ষে উপজেলা আ. লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহবায়ক খোরশেদ আলম মানিক, যুগ্ন-আহবায়ক মেহেদী হাসান, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক আমেনা বেগম,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

এসময় উপজেলা, পৌর ও ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park