
নৌকা প্রতিকে বিজয়ী নবনির্বাচিত দুই সাংসদ আবুল হাসানাত ( বরিশাল ১) ও রাশেদ খান মেননকে ( বরিশাল ২) উজিরপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যগে ফুলেল শুভেচ্ছা বিনিময় ।
৮ জানুয়ারি সকাল ১০ টায় আগৈলঝাড়াস্ত সেরনিয়াবাত ভবনে ওই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উজিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস এম জামাল হোসেন সাধারণ সম্পাদক পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারীর নেতৃত্বে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ শিকদার বাচ্চু, সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, সহ সভাপতি অশোক কুমার, হাওলাদার মুক্তিযোদ্ধা আঃ হাকিম সন্যামত, উজিরপুর পৌর আওয়ামীলীগ সভাপতি তাপস, সাধারণ সম্পাদক রিপন মোল্লা, উপজেলা শ্রমিকলীগ সভাপতি রফিকুল ইসলাম সিপন মোল্লা, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জালিস মাহমুদ শাওন।
উপজেলা ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার, শীমা রানি শীল, ইউপি চেয়ারম্যান আঃ খালেক রাড়ী, শাহিন হাওলাদার, শহীদুল ইসলাম,সহ উজিরপুর উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মিরা।
অনুষ্ঠানে বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুছ সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করেছেন বলে বিজয় সম্ভব হয়েছে বলে নেতা কর্মিদের ধন্যবাদ জানান।
বিজয়ী সাংসদ বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ শুভেচ্ছা গ্রহন করে নেতা কর্মিদের ধন্যবাদ জানিয়ে সংগঠিত থাকার পরামর্শ প্রদান করেন
এসময় বরিশাল ২ আসনের বিজয়ী সাংসদ রাশেদ খান মেনন নেতা কর্মিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে উজিরপুরের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নেতা কর্মিদের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park