
কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জে শীতার্ত শিশুদের মুখে হাসি ফোটাতে ছুটে চলছেন শিশু ফোরামের এক ঝাঁক তরুণ। তারা এ ফোরামের তহবিল থেকে সমাজের ছিন্নমূল,অসহায় পরিবারের শিশুদের পাশে দাঁড়াচ্ছেন।
এই অংশ হিসেবে শুক্রবার বিকেলে নিতাই আধাঁরের আলো শিশু ফোরামের আয়োজনে ও কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় নিতাই মুশরুত পানিয়াল পুকুর হাই স্কুল প্রাঙ্গণে অর্ধ শতাধিক শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আধাঁরের আলো শিশু ফোরামের সভাপতি এস এম সোহেল রানার সভাপতিত্বে এ সময় শিশুদের মাঝে কম্বল তুলে দেন,নিতাই চেয়ারম্যান পাড়ার গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শহিদার রহমান,সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য রোজিনা বেগম প্রমুখ।
এসময় শীতের উষ্ণতার পরশ পেয়ে কোমলমতি শিশুরা বাঁধভাঙ্গা উচ্ছ্বাসের মাতোয়ারায় দিগ্বিদিক ছুটেন বাড়ির দিকে।রাতের একপসরা স্বস্তির ঘুমই যেন তাদের এমন উচ্ছ্বাসি করে তুলে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park