1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাবি ভর্তি পরীক্ষায় রাউটারসহ আটক শিক্ষার্থীকে একমাসের কারাদণ্ড – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে অসহায় দুই পরিবারের মাঝে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ শ্রীপুরে মে দিবসে শ্রমজীবী মানুষকে নাসিম মন্ডলের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জাবির আইন বিভাগে জমকালো নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা

রাবি ভর্তি পরীক্ষায় রাউটারসহ আটক শিক্ষার্থীকে একমাসের কারাদণ্ড

বেরোবি প্রতিনিধি
  • প্রকাশ শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে প্রবেশের সময় পকেট রাউটার এবং মোবাইল ফোনসহ এক পরিক্ষার্থীকে আটক করা হয়। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

আটককৃত শিক্ষার্থী জিএম সারোয়ার আহমেদ মিঠাপুকুর উপজেলার পূর্ব মইনপুর গ্রামের নিবাসী শামীম আহমেদ ও আইরিন আক্তারের সন্তান। তিনি কারমাইকেল কলেজ হতে ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, সকাল ১১টায় রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা থাকায় সাড়ে ৯টা থেকে বিভাগীয় কেন্দ্র হিসেবে বেরোবিতে ভর্তিচ্ছুরা প্রবেশ করতে থাকেন। এ সময়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হতে পকেট রাউটার এবং মোবাইল ফোনসহ কেন্দ্রে প্রবেশের সময় জিএম সারোয়ার আহমেদকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর নির্বাহী ম্যাজেস্ট্রট কবিরুল মাওলা তাকে একমাস বিনাশ্রম কারাদণ্ড দেয়।

এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাশেদ খান জানান, রাবি এ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে ঢোকার সময় রাউটার ও মোবাইল ফোনসহ একজনকে আটক করা হয়েছে। ওনার অভিভাবকদের ডাকে আমরা আইনানুগ ব্যবস্থা নেই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, আজ রাবির এ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় গেটে মেটাল ডিটেক্টরে মোবাইল ও রাউটার ডিভাইসসহ একজন ধরা পড়েন। তিনি বগলের নিচে জ্যাকেটের তলে এবং পকেটে সেগুলো রেখেছিলেন। অনলাইনে উত্তর দেখার পরিকল্পনা ছিল তাঁর। পরীক্ষা কেন্দ্রে থাকা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটবৃন্দ এ বিষয়ে আইনি ব্যবস্থা আহবান জানিয়েছি।

কেন্দ্র পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন,  রাবিকে ধন্যবাদ জানাই। বিভাগীয় শহরগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের পদক্ষেপ একটি ভালো উদ্যোগ। তারই অংশ হিসেবে বেরোবি কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার প্রায় ৯৫%।

এ সময়, মোবাইল ও পকেট রাউটারসহ একজনকে আটকের বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি অযাচিত ডিভাইস নিয়ে প্রবেশের সময় একজন পরীক্ষার্থীকে আটক করেছে। সে বিষয়ে আমরা আইনের আশ্রয় নেব।

পাশাপাশি, পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী অচেতন হয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে নিয়ম মোতাবেক কিছু অতিরিক্ত সময় বরাদ্দ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুর রহিম সাগর বেরোবি কেন্দ্র পরিদর্শন শেষে জানান, এখানকার পরীক্ষার পরিবেশ সুন্দর দেখতে পাচ্ছি। এত সুন্দর আয়োজনের জন্য বেরোবির ভিসি স্যারকে ধন্যবাদ। এ ছাড়া, ডিভাইসসহ পরীক্ষার্থীকে আটকের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত এবং পুলিশ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে সংবাদকর্মীদের জানান তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার (১৬ জানুয়ারি) ও শনিবার (১৭ জানুয়ারি) যথাক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেশের বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park