
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফরোজির উদ্যোগে প্রখ্যাত চিকিৎসাবিদ ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা. আব্দুল হাকিম স্মরণে শুক্রবার দিনব্যাপী একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গালুয়া বাজারের গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে বিশেষ করে বাত জ্বর ও বাত ব্যথা বিষয়ক চিকিৎসা সেবা দেওয়া হয়।ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন দেশের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. নজরুল ইসলামসহ অন্তত ২০ জনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা, ব্যবস্থাপত্র ও বিভিন্ন ঔষধ সরবরাহ করা হয়।
ফ্রী মেডিকেল ক্যম্পের আয়োজক ব্যারিস্টার মঈন ফরোজি বলেন, আমরা প্রয়াত ডা. আব্দুল হাকিম স্যারের স্মৃতিকে স্মরণীয় রাখতে মানুষের পাশে থাকতে চাই। চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার। স্থানীয় জনগণের সেবায় তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এ মেডিকেল ক্যাম্প আগামী দিনেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park