ঝালকাঠির রাজাপুরে গণঅধিকার পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে গণঅধিকার পরিষদ রাজাপুর উপজেলার প্রধান কার্যালয়ে কমিটির ২নং যুগ্ম সদস্য সচিব মনির হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমিক অধিকার ঝালকাঠি জেলা'র সভাপতি আল আমিন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সরকারি কলেজ আহ্বায়ক আ. হান্নান অমি, রাজাপুর উপজেলা আহ্বায়ক মো. নাসির উদ্দিন, সদস্য সচিব আব্দুল্লাহ কবির, ১ নং যুগ্ম আহ্বায়ক মো. আ. হামিদ, সদস্য সচিব মো. নাসির উদ্দিন, সোহাগ মোল্লা ও আকরাম হোসেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মো. আ. রাজ্জাক, কালকাঠি জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন সাজু, মো. হাসিবুর রহমানসহ উপজেলার ছয় ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা।
পরিচিতি সভা শেষে স্থানীয় কিশোরদের মাঝে ফুটবল উপহার দেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park