1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজশাহীতে হাজার পিস ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ গ্রেফতার ২ – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

রাজশাহীতে হাজার পিস ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ গ্রেফতার ২

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ সোমবার, ১ আগস্ট, ২০২২

পাবনা প্রতিনিধি>রাজশাহী র‌্যাব-৫ এর অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রোববার (৩১ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কাঠালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া।

 গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহম্মেদ (৩১) অপরজন কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং এলাকার বকসুর ছেলে হাবিবুল্লাহ (২৯)। হাবিবুল্লাহ রোহিঙ্গা বলে জানিয়েছে র‌্যাব।
তিনি কক্সবাজার থেকে ইয়াবাগুলো পুঠিয়ায় বিক্রির জন্য এনেছিল সোমবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের রাজশাহী র‌্যাব সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া (৭নং ওয়ার্ড) গ্রামস্থ মাদক ব্যাবসায়ী রাজু আহম্মেদ তার বাড়ীতে অবৈধ মাদকদব্য ইয়াবা বিক্রি করছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব রোববার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে ২জনকে আটক করে। তবে এর সাথে জড়িত আরো তিনজন কৌশলে পালিয়ে গেছে বলেও জানায় র‌্যাব।

আটকের পর জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে আকটকৃত হাবিবুল্লাহ একজন রোহিঙ্গা। তিনি কক্সবাজার হতে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে। তারা পরস্পর যোগসাজসে ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে কক্সবাজার জেলার উখিয়া থানার বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখে সেখানে অবস্থান করছিল।

আটককৃতরা স্বীকার করে, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে কক্সবাজার জেলার উখিয়া থানার অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার পুঠিয়া থানাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া আসছে। আটককৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park