1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজধানীতে ভোটকেন্দ্র ঘিরে ডিএমপির অশ্বারোহী টহল, নিরাপত্তা জোরদার – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ থেকে শুরু এসএসসি-দাখিল ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী জমি নিয়ে বিরোধে পিতাকে মারধর, অবরুদ্ধ করার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে তানজিম হাসান সাকিব, অপরিবর্তিত স্কোয়াড সংরক্ষিত আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা মিতু ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, ইসলামাবাদে আলোচনায় উত্তেজনা বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা, শুরু হয়েছে আলোচনা লাকসামে কৃষকের আধাপাকা ধানজোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ বিয়ে করতে যাওয়ার পথে স্ত্রীর কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন যুবক জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা, জানালেন তামিম ইকবাল সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের তালিকা প্রকাশ, জামায়াতের ৮ জনসহ মোট প্রার্থী চূড়ান্ত

রাজধানীতে ভোটকেন্দ্র ঘিরে ডিএমপির অশ্বারোহী টহল, নিরাপত্তা জোরদার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা আরও জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্বাচনী পরিবেশ শান্ত ও সুশৃঙ্খল রাখতে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক ও ভোটকেন্দ্র এলাকায় অশ্বারোহী দল ঘোড়া নিয়ে টহল কার্যক্রম চালাচ্ছে। ভোটের দিন সকাল থেকেই এই টহল দৃশ্যমান হওয়ায় নগরবাসীর মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরালো হয়েছে।

ডিএমপির অশ্বারোহী দলের সদস্যরা হরিয়ানা জাতের সুঠাম ও বলিষ্ঠ গড়নের ঘোড়ায় চড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ভোটকেন্দ্র ঘুরে দেখছেন। ঘোড়ার পিঠে ছিল সুসজ্জিত স্যাডল ও প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী। নিয়ন্ত্রণে থাকা পুলিশ সদস্যদের নির্দেশে ধীর গতিতে টহল পরিচালনা করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ডিএমপির অশ্বারোহী দলের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, ভোটগ্রহণ শুরুর আগ থেকেই তারা রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ তুলনামূলকভাবে ভালো ও শান্তিপূর্ণ রয়েছে। তিনি বলেন, ভোটাররা উৎসবের আমেজে ভোট দিচ্ছেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে তাদের চারটি টিমের ২২ জন সদস্য দুপুর পর্যন্ত নিয়মিত টহল কার্যক্রম চালিয়ে যাবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park