1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

রবি’র হাত ধরে দেশে ৫জি’র বাণিজ্যিক যাত্রা শুরু

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নতুন ইতিহাস রচনা করল রবি আজিয়াটা পিএলসি। দেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক ৫জি সেবা চালুর ঘোষণা দিয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীতে রবির করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

প্রথম ধাপে ঢাকার ফকিরাপুল (পল্টন), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ সংলগ্ন এলাকা, মগবাজার চৌরাস্তা, চট্টগ্রামের খুলশি এবং সিলেটের সাগরদিঘীর পার এলাকায় রবি’র ৫জি সেবা চালু হয়েছে। নির্দিষ্ট অঞ্চলের গ্রাহকরা ৫জি সাপোর্টেড ডিভাইস ব্যবহার করে সরাসরি এই নতুন নেটওয়ার্ক অভিজ্ঞতা নিতে পারবেন। পরবর্তীতে ধাপে ধাপে সেবার পরিধি বাড়ানো হবে।

৫জি প্রযুক্তি চালুর মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল ট্রান্সফরমেশনের এক নতুন অধ্যায় সূচিত হলো। উচ্চগতির ইন্টারনেট, স্বল্প ল্যাটেন্সি ও বৃহৎ ডিভাইস কানেক্টিভিটির সুবিধা নিয়ে এটি স্মার্ট সিটি, টেলিমেডিসিন, এআর/ভিআর, ক্লাউড গেমিংসহ ভবিষ্যতের নানা খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “৫জি শুধু দ্রুতগতির কানেক্টিভিটি নয়, এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে।”

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী জানান, ৫জি চালুর মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাত এক নতুন যুগে প্রবেশ করেছে।

রবি আজিয়াটার ভারপ্রাপ্ত সিইও এম. রিয়াজ রাশিদ বলেন, “সরকারের ভিশন ও নীতিগত সহায়তার কারণেই আমরা দ্রুততম সময়ে ৫জি বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছি। দেশের মানুষ এখন হাতে-কলমে ভবিষ্যতের কানেক্টিভিটি অনুভব করতে পারবেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রবির শীর্ষ পর্যায়ের কর্পোরেট নির্বাহীরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park