
আমরা চাই মিয়ানমার তাদের ব্যাক্তিগত কোন্দল, তাদের নিজেদের মধ্যে রাখুক। মিয়ানমারের সঙ্গে যুদ্ধ চায় না বাংলাদেশ, প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ করা হবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন যুদ্ধ চান না, চান শান্তিপূর্ণ সমাধান আহ্ছানিয়া মিশন শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার (১৭ সেপ্টেম্বর) আহ্ছানিয়া মিশন শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তার বক্তব্যতে আরো বলেন এ বিষয় আমরা সব সময় প্রতিবাদ করে আসছি। আমরা মনে করি তারা তাদের ভুল বুঝতে পারবে।
শুক্রবারের এই ঘটনায় সীমান্তের ০৯ (জিরো নাইন) নামক স্থানে একজন রোহিঙ্গা নিহত হয়েছেন।
আমরা আশা করি, তারা তাদের ভুল বুঝতে পারবে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে কাজ করে যাচ্ছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সীমান্ত দিয়ে যাতে রোহিঙ্গারা না আসতে পারে তার জন্য আমাদের আইনশৃংখলা বাহিনী যথেষ্ট কাজ করছে। এমনকি দুই-একজন আসলেও তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে।
এছাড়া আমরা মিয়ানমারকে বলেছি, তাদের দেশের বিরোধ যেন আমাদের দেশে না আসে। সেই জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শান্তিরক্ষার্থে যা যা করার দরকার তা করা হবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park