
৩-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৩ গোলে ওরল্যান্ডো সিটির কাছে হেরে গেছে ইন্টার মায়ামি। ম্যাচে লিওনেল মেসি গোল করার পাশাপাশি দুইটি গোলে অ্যাসিস্ট করেও দলকে জয় এনে দিতে পারেননি।
রোববার (৩ মে) নিজেদের মাঠ নু স্টেডিয়ামে ওরল্যান্ডো সিটিকে আতিথ্য দেয় মায়ামি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা।
ম্যাচের ৪ ও ২৫ মিনিটে মেসির তৈরি করা পাস থেকে গোল করে দুইবার জালে বল জড়ান তেলাস্কো সেগোভিয়া। এরপর ৩৩ মিনিটে নিজেই বাঁ পায়ের দুর্দান্ত এক গোল করে ব্যবধান ৩-০ করেন লিওনেল মেসি।
তবে ম্যাচে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় ওরল্যান্ডো সিটি। ৩৯ মিনিটে প্রথম গোল করেন মার্টিন ওজেদা। এরপর তিনি আরও দুইবার গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এবং ম্যাচে বড় চাপ তৈরি করেন।
দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটে ওজেদার দ্বিতীয় গোল এবং ৭৮ মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোলের মাধ্যমে ম্যাচে সমতা ফেরায় ওরল্যান্ডো সিটি। যোগ করা সময়ের শেষ দিকে টাইরিস স্পাইসারের গোলে চূড়ান্তভাবে ম্যাচ হার মানে মায়ামি।
অবিশ্বাস্য এই ম্যাচে মেসির পারফরম্যান্স সত্ত্বেও জয়বঞ্চিত হয় ইন্টার মায়ামি। আগামী ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় টরোন্টোর মুখোমুখি হবে দলটি।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park